পুনর্মিলন ও বাসর রাতের খুনসুটি

লেখক: মৌসুমী আক্তার 1 মিনিট পড়া 2 শব্দ
সিজন ২ • পর্ব ৩২ পুনর্মিলন ও বাসর রাতের খুনসুটি এক বৃষ্টিস্নাত সন্ধ্যা

রান্নাঘরে আজ নিজে থেকেই গোছগাছ শুরু করলাম।ভীষণ কাজ করতে ইচ্ছা করছে,রান্না করতে, ঘর গোছাতে এক হাতে সব করতে মন চাচ্ছে।রান্নাঘরে বসে রসুন এর কোয়ার খোসা ছড়াচ্ছি বসে বসে।মামি আমাকে বললেন একি দিয়া রান্না ঘরে কি করছিস মা বিহানের কিছু লাগে কিনা তুই বিহানের কাছেই যা।আমি হেসে বললাম তোমার ছেলে কি ছোট বাচ্চা আছে যে যা লাগবে তাই দিতে হবে।যা লাগে নিজেই নিয়ে নিতে পারবে।মামি আমার কাছে বসে বললেন,ছেলে ছোট না হলেও তুইতো বড় হয়েও ছোট আছিস মা।শোন পুরুষ মানুষ চায় স্ত্রীরা তাদের হাতের কাছে থাকুক।যা লাগে স্ত্রীর হাত থেকে নিক এটাই তারা চায়।আমি হেসে বললাম,তোমার ছেলে এমন চাইবে না ভেবো না।

–এরই মাঝে উপর থেকে বিহান ভাই ডাকছেন দিয়া কোথায় গেলি,এক মিনিটে কি হারিয়ে যাস তুই?

–মামি আমার হাত ধরে বললো,যা দিয়া বিহানের কিছু লাগবে হয়তো।

–মামি যাচ্ছি তবে রান্না কিন্তু আজ আমিই করবো।

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#রোমান্টিক #দাম্পত্য জীবন
আমার ক্রাশ
লেখক: তানিশা সুলতানা

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন তানিশা সুলতানা-এর 'আমার ক্রাশ'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 24 মোট পর্ব

–আচ্ছা ঠিক আছে মা, তুই যাতো আগে।ছেলেটা কতদিন পরে এসেছে।

–মারুফা খালা বললো,, ও দিয়া যাও মা।তোমার শ্বাশুড়ি তো ভালো আমাদের শ্বাশুড়িরা তো আমাদের স্বামির সাথে এক জায়গা দেখলেই ডেকে একটা কাজ ধরিয়ে দিতো।

–মারুফা খালাকে বললাম,কি বলো খালা শ্বাশুড়ি আবার এমন ও হয় নাকি।

–হয় মানে আমার শ্বাশুড়ি এমন ই ছিলো।

–দজ্জাল ছিলো বুঝি খালা।

–আগের যুগের মানুষ তো অমন ই ছিলো।

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#পারিবারিক #রোমান্টিক
বৃষ্টি হয়ে নামবো
লেখক: নন্দিনী নীলা

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন নন্দিনী নীলা-এর 'বৃষ্টি হয়ে নামবো'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 31 মোট পর্ব

–সিড়ি বেয়ে উপরে উঠতেই দেখি বিহান ভাই ফোনের পাওয়ার বাটন চাপছেন বিছানায় বসে।আমি রুমে যেতেই আমার দিকে তাকিয়ে ফোনের পাওয়ার বাটন চাপতে চাপতেই বললেন,আমার ফোন অফ হয়ে গিয়েছে কিভাবে দিয়া।আমার ফোনে চার্য নেই কেনো?আর ফোন চার্যে দিয়েছে কে?

–ওড়নার এক কোনা কচলাতে কচলাতে বললাম,চার্যে দিয়ে বুঝি কোনো অপরাধ করেছি।দেখলাম চার্য নেই তাই চার্যে দিয়েছি।

–আমার ফোনে চার্য নেই এটা কিভাবে সম্ভব।কাল রাতে ফোনে ৮২ % চার্য ছিলো।আর কিভাবে চার্য দিয়েছিস কানেকশন ই তো পায় নি।একটুও চার্য হয় নি।ভেরি স্ট্রেইঞ্জ ফোনের চার্য এমনি শেষ হয়ে গেলো।

–আপনার মোবাইল কি আপনার মতোই কঠিন অতি সহযে চার্য হয় না।

–উনি চোখ গোল গোল করে আমার দিকে তাকালেন।বিছানা ছেড়ে উঠে ফোনের চার্যার হাতে নিলেন।আমার দিকে তাকিয়ে বললেন,চেয়ার টেবিলে বস এক মিনিটে।হাইয়ার ম্যাথ বার কর।যেকদিন বাড়িতে ম্যাথ দেখিয়ে দিবো।এই খেলাম আরেক বাড়ি উনি আবার ম্যাথ দেখাবেন ক্যানো?কথা না বাড়িয়ে চেয়ার টেবিলে বসে গেলাম।পা নাচাচ্ছি আর বই এর পৃষ্টা উল্টাচ্ছি।উনি ফোন চার্য দিয়ে চেয়ার টেনে বসলেন।আমার দিকে তাকিয়ে বললেন,পা দুলাচ্ছিস কেনো?পৃথিবীর সব বদ অভ্যাস কি তোর আছে।এই নিয়ে আর কতবার বলবো।বুঝিনা এসব কি উনার চোখেই পড়ে শুধু।এতবার ভাবি আর পা দুলাবো না কিন্তু এটা হয়েই যায়।ডাক্তার দেখানো উচিত কিনা বুঝছি না।

–উনি আমার সামনে থেকে বই টেনে নিয়ে বললেন,হাইয়ার ম্যাথে এবার কত মার্ক পেয়েছিস।

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#ড্রামা #রোমান্টিক
এক মুঠো কাঠগোলাপ
লেখক: তানজিল মিম

চোখের সামনে এমন তীব্র ক্ষোভ আর অন্ধ অধিকার খাটানোর দৃশ্য যেমন নাড়িয়ে দেয়, তেমনই এক সম্পর্কের গল্প তানজিল মিম-এর 'এক মুঠো কাঠগোলাপ'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 28 মোট পর্ব

–৮৩

–আর একটু হলেই ফেল করতি।

–আমি A+ পেয়েছি,তাও বলছেন ফেইল করতাম।

–তো কি,১০০ থেকে ১৭ মার্ক কম পেয়েছিস।বাকি মার্ক কিসে কম পেয়েছিস।কোথায় গেলো বাকি মার্ক।

–জানিনা।

–আমি বলবো?

–আপনি কিভাবে জানলেন।

–বিকজ আমি কলেজে গিয়ে খাতা দেখে এসছি।স্যার তো ভাল মনের মানুষ তাই ৮৩ দিয়েছি আমি হলে উলটা হতো ৩৮ ও পেতি না।কিছু ম্যাথের উত্তর মুখস্থ ছিলো সেখানে সোজা উত্তর বসিয়ে দিয়েছিস।কি বাটপারি বুদ্ধি, এসব খান বংশে ছাড়া নেই।ম্যাথ এর মাঝে হাবিজাবি করেছিস কোথাও মেলে নি দেখে সোজা মুখস্থ উত্তর বসিয়েছিস।মুখস্থ বিদ্যা হলে এমন ই হয়।

–এইজন্য তো আমার স্যার হন নি।

–হই নি,বলা তো যায় না ইন ফিউচার হলে তোর কি হবে দিয়া।

–লেখাপড়ার ইতি টেনে পাক্কা গৃহিনী হয়ে যাবো।

–ওয়াও ফ্যান্টাসটিক চিন্তাধারা তোর।

খাতা দে ম্যাথ দেই কিছু দেখি কেমন পারিস।

–পাটিগনিত দেন,বীজগনিত দিয়েন না।

–বীজ গনিত ছাড়া হাইয়ার ম্যাথ এ আর কি আছে।আর বই এর মাঝে এগুলা কি করেছিস দিয়া।প্রতিটা পৃষ্টায় ফুল একেছিস একটাও ফুলের জাত হয় নি।বই এর কোনো পৃষ্টায় তো বাদ দেস নি আঁকাআঁকি করতে।

উনার হাতের লেখা এত সুন্দর, উনার লেখায় খাতার সৌন্দর্য বেড়ে গিয়েছে বহুগুন।উনি আমাকে ম্যাথ করতে দিয়ে চুলের মধ্য হাত চালিয়ে কিছু ভাবছেন।আমি কলম গালে দিয়ে অপলক নয়নে উনার মুখপানে তাকিয়ে দেখছি।এই সকালে ভোরে কালো টি-শার্টে ভীষণ সুন্দর লাগছে উনাকে পরনেও কালো থ্রি কোয়ার্টার। কলম কামড়ে চলেছি আর উনাকে নিয়ে কল্পনার সাগড়ে পাড়ি জমিয়েছি।উনি হঠাত আমার দিকে তাকিয়ে হাত এদিক ওদিক করে দেখলেন চোখের পলক পড়ে কিনা।ভ্রু নাচিয়ে বললেন এইভাবে কি দেখছিস। এইভাবে কারো দিকে তাকিয়ে থাকলে তার কত টুকু অস্বস্তি ফিল হয় তুই জানিস গভেট মহিলা একটা।ঠিকঠাক ভাবে ম্যাথ কর।

উনি এবার গিয়ে উনার ফোন অন করলেন,ফোন নিয়ে বেলকনিতে গেলেন।উনার দিকে তাকিয়ে দেখি উনি একবার আমার দিকে তো একবার ফোনের দিকে তাকাচ্ছেন।ঠোঁট কামড়ে ধরে পূর্ণ মনোযোগ দিলেন ফোনের দিকে।উনার ভাবসাব খুব একটা ভাল মনে হলো না আমার।আমি বই খাতা রেখে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেই উনি আমার সামনে দাঁড়ালেন।হঠাত উনার চোখে মুখে ক্রমশ রাগ ধারণ করছে।

খুব সরল মনে প্রশ্ন করলাম বিহান ভাই কি হয়েছে।

–উনি দাঁতে দাঁত চেপে বললেন,কাল রাতে আমার ফোন নিয়ে কি করেছিস।

–কই কি করলাম

–উনি আমার হাত শক্ত ভাবে চেপে ধরে টেনে রুমের মধ্য নিয়ে ওয়ালের সাথে শক্তভাবে চেপে ধরে বললেন,আমার ফোন থেকে লেডিস জিনিসের অর্ডার করেছিস তুই?হাউ ডেয়ার ইউ দিয়া।

–ওটা আপনার ফোন ছিলো বুঝি বিহান ভাই।

–তাহলে কার ফোন ছিলো

–আমি ভেবেছি আমার ফোন ছিলো।

–কনভারসেষণ সব পড়েছি আমি।তুই ইচ্ছা করেই আমার ফোন থেকেই অর্ডার করেছিস।এখন মিথ্যা বলা হচ্ছে।

–এটা কি কোনো অন্যায় ছিলো বিহান ভাই।জাস্ট এই টুকুই তো।

–উনি বিরক্তিতে চুলের মধ্য হাত চালাতে চালাতে বললেন,অর্ডার করেছিস ভাল কথা।আমার নামে উলটা পালটা কথা বলেছিস কেনো?আমি লিপিস্টিক পরি,লেডিস গেঞ্জি পরি।

–কি করবো ওরা উল্টা পাল্টা কথা বলছিলো।

–ওরা বলছিল নাকি তুই?তারা রিপ্লে দিয়েছে,আমি নাকি মেন্টাল, আমার প্রফাইল ঘেটে বলেছে আমি কি ডাক্তার নাকি পাগল।

–কি সাহস আপনাকে পাগল বলেছে।

সাহস ওদের থেকে তোর বেশী বেড়েছে।আজ আমি কি করবো দিয়া তুই বুঝতেও পারছিস না।বলেই আমাকে পাজা কোলে তুলে নিলেন।এখুনি কি আছাড় দিবেন।আমি ভয়ে উনার বুকের কাছের গেঞ্জি টেনে ধরে উনার বুকে মাথা গুজলাম।

অধ্যায় 32 সমাপ্ত

আপনি এই অধ্যায়টি পড়া শেষ করেছেন। পরবর্তী পর্বে যান অথবা আপনার প্রতিক্রিয়া জানান!

✦ এই উত্তেজনার পর সামনে কী ঘটতে চলেছে? পরের পর্বটি এখনই পড়ে ফেলুন!

✦ ✦ AI বাছাই: গল্পের এই রোমাঞ্চকর মুহূর্তটি বন্ধুদের সাথেও এক ক্লিকে শেয়ার করতে পারেন।
💬

✦ গল্পের অনুভূতি ও আপনার মতামত

গল্পের এই মোড়ে চরিত্রটির নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে আপনার কী মনে হয়? নিচে আপনার ভাবনা শেয়ার করতে পারেন।

এক ট্যাপে মতামত:

মন্তব্যসমূহ

0

আলোচনায় যোগ দিন

মতামত জানাতে এবং পাঠকদের সাথে আলোচনায় অংশ নিতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।

প্রথম মন্তব্যটি করে আলোচনা শুরু করুন!

পরবর্তী পাঠের সুপারিশ

পরবর্তী পাঠ

এই পর্ব শেষ করার পর পড়তে পারেন এমন কিছু রোমাঞ্চকর গল্প।

★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক আমার ক্রাশ গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

আমার ক্রাশ

তুলি একতরফাভাবে সায়ানের প্রেমে পাগল, কিন্তু সায়ানের জীবনে আছে অন্য কেউ। জোর করে বিয়ে আর নানান পাগলামি দিয়ে সে সায়ানের জীবনে প্রবেশ করে, কিন্তু ভালোবাসা কি জোর করে আদায় করা যায়? তুলির এই অদ্ভুত ভালোবাসা কি সায়ানের মন গলাতে পারবে, নাকি তাদের সম্পর্কটা একটা ভুলের বোঝাপড়াতেই শেষ হয়ে যাবে?

তানিশা সুলতানা 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক বৃষ্টি হয়ে নামবো গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

বৃষ্টি হয়ে নামবো

আদনানের কড়া শাসনে দোলা বন্দী। খেলার মাঠ থেকে ফেসবুক, আদনানের কড়া নজর এড়ানোর উপায় নেই। কিন্তু এই শাসনের আড়ালে কি লুকিয়ে আছে এক দশকের গোপন প্রেম, যা প্রকাশ করা বারণ? যখন তৃতীয় এক ব্যক্তির আগমনে এই চাপা সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে, তখন কি এই ভালোবাসার স্বীকারোক্তি হবে, নাকি সব শেষ হয়ে যাবে?

নন্দিনী নীলা 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক এক মুঠো কাঠগোলাপ গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

এক মুঠো কাঠগোলাপ

এক বালতি পানি দিয়ে যার শুরু, সুন্দরবনের গহীন অরণ্যে কি হবে তার শেষ? ভার্সিটির চঞ্চল 'লাউডস্পিকার' তানজু আর গম্ভীর 'টিউবলাইট' স্যার রিয়াদের খুনসুটিতে ভরা প্রেমকাহিনি। ছাত্র-শিক্ষকের সম্পর্কের বেড়াজাল ডিঙিয়ে এক মুঠো কাঠগোলাপ কি পারবে দুটি মনকে এক করতে, নাকি কোনো এক ঝড়ে হারিয়ে যাবে সব?

তানজিল মিম 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক Coffee & Vanilla গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

Coffee & Vanilla

বান্ধবীর বিয়ের উৎসবে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় রাইসা। হঠাৎ করেই পাত্রের খালাতো ভাই ফারহানের পক্ষ থেকে আসে এক উদ্ভট প্রস্তাব—মাত্র পাঁচ দিনের জন্য প্রেমিকা সাজার আবদার! শুরুতে বিরক্তি আর খুনসুটি দিয়ে শুরু হওয়া এই 'কফি ও ভ্যানিলা'র মতো তিক্ত-মিষ্টি সম্পর্কটি কি কেবল সময়ের খেলা, নাকি হৃদয়ের গভীর টান? লন্ডনের আভিজাত্য, ভুল বোঝাবুঝি আর হঠাৎ বিচ্ছেদের নীরবতা ভেদ করে রাইসা কি খুঁজে পাবে তার সেই পাঁচ দিনের অসমাপ্ত গল্পের শেষটা?

আরোহী আয়াত 0টি সিজন