লাজুকপাতা / অধ্যায় 2

নতুন পথের বাঁকে

লেখক: সাবিকুন নাহার নীপা 1 মিনিট পড়া 1 শব্দ
সিজন ১ • পর্ব ২ নতুন পথের বাঁকে লাজুকপাতা

রাতে আমার ঘুম হলো না। সারাদিনে আমার অতোটা ভয় লাগে নি যেটা এখন লাগছে। কেমন যেন এক অন্যরকম অনুভূতি। ঠিক বোঝানো যায় না। সকাল শুরু হলো টুংটাং আওয়াজে। এই বাড়িতে আজও ভোর থাকতে থাকতে চুলায় রান্না চাপানো হয়েছে। আমাকে বিয়ে করা রাজপুত্তুর এখনো ঘুমিয়ে আছে। আমি বিছানা ছাড়লাম। এলোমেলো শাড়ির খসখস আওয়াজ আর হাতভর্তি চুড়ির টুংটুং শব্দে রাজপুত্তুরের কপালে ভাজ পড়লো। ভোরের আলোয় ভালো করে দেখা হলো। গায়ের রঙ অনেক ফর্সা না। শ্যামলা চেহারা, মাথাভর্তি ঝাকড়া চুল, ডানদিকের ভ্রু’র কোনায় কাটা দাগ। খুব বেশী রোগা না। চলনে-বলনে খানিকটা সিনেমার নায়কদের মতো। পরী আপা সেই কারণে বোধহয় রাজপুত্তুর বলেছে। আমার কাছে তো কোনোদিক দিয়েই রাজপুত্তুর লাগছিল না। ওনার নাম নাবিদ। চার ভাইবোনের মধ্যে উনি মেজ। এরপর দুজন ছোট বোন আছে। মনি, মুক্তা ওদের নাম। দুজনের সঙ্গে কাল আলাপ হয়েছে। বয়সে আমার থেকে খানিকটা ছোট।

দরজা খোলা দেখে পরী আপা আমাকে ডাকলো।

“জরী, উঠছস?”

আমি শব্দহীন ভাবে বাইরে গেলাম। আপা চোখ কপালে তুলে বললেন,

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#পারিবারিক #রোমান্টিক
তোমাকে
লেখক: মুন্নি আক্তার প্রিয়া

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন মুন্নি আক্তার প্রিয়া-এর 'তোমাকে'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 40 মোট পর্ব

“আরে বেকুব, এই শাড়ি পরে ঘুমাইছস!”

আমি স্মিত হাসলাম। পরী আপাকে আর বলিনি যে আমি ঘুমাই নি।

আপা নতুন শাড়ি বের করে দিলেন। একরঙা খয়েরী সুতি শাড়ি। আপা বললেন,

“ব্যটা মানুষ বিয়ের বাজার করছে বুঝছস। রঙচঙ ভালো বুঝেনা। ”

মা এলেন আমার কাছে। তাকে বেশ নির্ভার লাগছে। খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন ঠিক বোঝা যাচ্ছে না। মা জিজ্ঞেস করলেন,

“কী খাবি?”

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#রোমান্টিক #কাজিন রিলেটেড
এক বৃষ্টিস্নাত সন্ধ্যা
লেখক: মৌসুমী আক্তার

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন মৌসুমী আক্তার-এর 'এক বৃষ্টিস্নাত সন্ধ্যা'।

পড়া শুরু করুন → 2টি সিজন • 145 মোট পর্ব

“কিছু না।”

“একী কথা, কিছু খাবি না ক্যান! ”

পরী আপা আমার হয়ে বলে,

“তুমিও না মা! ও তো কিছু খাইতে চাবে না! জানো না, টেনশন হইলে ও কিছু খাইতে পারে না। ”

মা দীর্ঘশ্বাস ফেলেন। বলেন,

“জামাই ঘুমাইতেছে?”

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#পারিবারিক #রোমান্টিক
অপেক্ষা
লেখক: মাহা আরাত

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন মাহা আরাত-এর 'অপেক্ষা'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 56 মোট পর্ব

“হু।”

“সহজ হইতে একটু সময় লাগবে। ঢাকার বড় কলেজে পড়ছে। আমাগো মতন তো না। ”

আমি চুপ করে রইলাম। মা আবারও বলেন,

“ওই বাড়িতে গিয়ে মানায়ে নিস। কারোর মুখের উপর কথা বলবি না, শ্বশুর শাশুড়ী যেমন বলবেন তেমন চলবি। বাড়ির যেন বদনাম না হয়। কেউ যেন আঙুল তুলতে না পারে। তোর চাচাজানের মান যেন না যায়।”

মায়ের গলা শুনে মনে হচ্ছে আমাকে বোঝাচ্ছে না, ভয় দেখাচ্ছে। আমি চুপ করে রইলাম। পরী আপা আমার ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছেন। যেকটা ভালো জামাকাপড় ছিলো সেগুলো ব্যাগে গুছিয়ে দিচ্ছেন। মা আপার উদ্দেশ্যে বললেন,

“বেগুনি রঙের জামা টা ব্যাগে রাখিস না। অরুর জন্য রাখ। ওর ওই জামা টা পছন্দ। ”

পরী আপা বলেন,

“অরুরে তুমি এই রঙের জামা কিনে দিও মা। এইটা জরীর থাকুক।”

মা আর কিছু বলেন না।

**

আমার যাওয়ার সময় ঘনিয়ে আসে। পলাশবাড়ী ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো কিছুক্ষনের মধ্যেই। দাদার আমলে তৈরী করা এই ঘরে আমার নিজের বলে তেমন কিছু ছিলো না। রুম, পড়ার টেবিল থেকে শুরু করে সবকিছুই অরু কিংবা নিরু আপার সঙ্গে ভাগ করতে হতো। এখন যেখানে যাচ্ছি সেখানেও একজনের সঙ্গে ভাগ করতে হবে। তার সঙ্গে আমার ভালো করে আলাপও হয় নি।

আমাকে সাজিয়ে দিচ্ছেন পরী আপা। সঙ্গে গোল হয়ে বসে আছে অরু আর ফুপুর মেয়েরা। মা, চাচিমা ব্যস্ত আছেন মিষ্টি, পিঠেগুলো গোছাতে। পরী আপা অতি যত্নে চোখে কাজল পরিয়ে দিচ্ছেন। পলক ফেলে তাকাতেই দেখি আপার চোখে পানি। আপা আমার কানের কাছে মুখ এনে বললেন,

“আজ রাতে নাবিদ যদি তোরে জিজ্ঞেস করে কী চাস তাইলে বলবি যে তুই আরও পড়তে চাস। তোর আরও পড়ার ইচ্ছা।”

আমি হাসি। আপা বলেন,

“একবার বইলা দেখিস। এই সংসারে তো চুপ কইরাই থাকলি। ওইখানে গিয়া অন্তত মুখ ফুঁটে নিজের শখ, আহ্লাদ গুলো বলিস।”

আমি আবারও হাসলাম। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহে। প্রিন্সিপাল স্যার বাড়িতে মিষ্টি পাঠানোর সঙ্গে সঙ্গে চাচাজানকে বললেন,

“এই মেয়েকে পড়ান, ও যতটুকু পড়তে চায়। ”

চাচাজান অতোটা গুরুত্ব দিলেন না। তার তাড়া ছিলো অতি জলদি আমার বিয়ে দেবার। ততদিনে আমিও বুঝে গেছি সুন্দর হবার খানিকটা জ্বালাও আছে।

***

মা হাপুস নয়নে কাঁদেন। পরী আপা অরু এরাও কাঁদে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম চাচিমাও কাঁদছেন। আমার দুই ননদ কে চাচিমা বলছেন,

“ওরে একটু দেইখো। ও তো এর আগে ঢাকায় শুধু বেড়াইতেই গেছে। ”

চাচাজান আমার মামাশ্বশুর কে বলেন,

“মেয়েটা ভারী লক্ষি। তবুও ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।”

আমি ভেবেছিলাম আমার খারাপ লাগবে না। কিন্তু ভীষণ খারাপ লাগছে। শরীর কাঁপিয়ে কান্না এলো। সবচেয়ে বেশী কষ্ট হলো বাবার চোখে পানি দেখে। এই মানুষ টা’কে সারাজীবন আমি নির্লিপ্ত মুখচোরা মানুষ হিসেবে জেনেছি। সংসারের মারপ্যাঁচ যে বোঝেনা। মেয়েদের সাথে বিশেষ কথাবার্তা বলে না। মাঝেমধ্যে লুকিয়ে এটা সেটা কিনে এনে নিশ্চুপে হাতে গুজে দিয়ে যায়।

জীবনে প্রথমবার আমি উপলব্ধি করলাম যে এই সংসারের মানুষজন আমায় ভালোবাসে। সারাজীবন তিনটি মেয়ে নিয়ে অভিযোগ করে গেছেন যে মা সেই মায়ের চোখের জল আমাকে বুঝিয়ে দিলো ভালোবাসা।

***

পলাশবাড়ী থেকে ঢাকার দূরত্ব আট, নয় ঘন্টার মতো। আমার মামা শ্বশুর জানালেন যে পৌছাতে বিকেল হবে।

আমাদের যাবার ব্যবস্থা হলো গাড়িতে। লক্কর ঝক্কর টাইপের গাড়ি। বিকট শব্দে মাথা ধরে যায়। অন্যরা অবশ্য ট্রেন ধরলো। গাড়িতে আমি, নাবিদ আর আমার মামাশ্বশুর।

২০১৩ সালের ২৩ শে ডিসেম্বর আমি পলাশবাড়ী ছাড়লাম। সেই সঙ্গে ছেড়ে গেলাম জীবনের অসংখ্য ভালো, মন্দ স্মৃতি।

***

আমার শ্বশুর বিয়েতে যেতে পারে নি। বাড়িতে বিশাল অঘটন ঘটে গেছে। সেই অঘটনের খবর পেলাম পথেই। শাশুড়ী মা বরন করে ঘরে তুললেন। আত্মীয় স্বজন রা সবাই এসেছে বউ দেখতে। সেই সঙ্গে বাড়ি থেকে কী দিলো, না দিলো সেসব নিয়েও গুঞ্জন হলো খানিকক্ষণ। শাশুড়ী মা চাপা গলায় বললেন,

“আমাদের কিছুর দরকার নাই। নাবু’র জন্য আমার দরকার ছিলো সুন্দর বউয়ের। আর কিছু লাগবে না। এমনিতেই বড় ঘরের মেয়ে একবার এনে কম জ্বলতেছি না। ”

আমার দুই ননদ কে বাড়িতে বসে তেমন দেখার সুযোগ পাই নি। এখন সঙ্গেই আছে। দুজন পিঠেপিঠি। আমাকে এটা সেটা এগিয়ে দিলো। বলল, কিছু লাগলে যেন ডাকি।

বাড়িতে ঢোকার পর নাবিদ কোথায় যেন গেল। গাড়িতে বসে আমার সঙ্গে ভালোভাবেই কথা বলেছে। গতকালের মতো কঠিন গলায় কিছু বলে নি। স্বাভাবিক ভাবেই জিজ্ঞেস করলো,

“তুমি ঠিক আছ?”

আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম।

“গাড়িতে উঠলে তোমার মাথা ঘুরে?”

আমি চুপ করে রইলাম। আমি গাড়িতে জার্নি করতে পারি না। অল্প কিছুক্ষনের পথ হলেও খারাপ লাগে।

“জরী তোমার কী খারাপ লাগছে? ”

আমি এবার মাথা নেড়ে হ্যাঁ বললাম।

নাবিদ মামাকে ডেকে বললেন,

“মামা পানির বোতল টা দেন তো। জরীর খারাপ লাগছে, গাড়িটাও একটু আস্তে চালাতে বলেন।”

এই বাক্য দুটো আমি কোনোদিন ভুলে যেতে চাই না। সারাজীবন মনে রাখতে চাই।

চলবে….

অধ্যায় 2 সমাপ্ত

আপনি এই অধ্যায়টি পড়া শেষ করেছেন। পরবর্তী পর্বে যান অথবা আপনার প্রতিক্রিয়া জানান!

✦ এই উত্তেজনার পর সামনে কী ঘটতে চলেছে? পরের পর্বটি এখনই পড়ে ফেলুন!

✦ ✦ AI বাছাই: গল্পের এই রোমাঞ্চকর মুহূর্তটি বন্ধুদের সাথেও এক ক্লিকে শেয়ার করতে পারেন।
💬

✦ গল্পের অনুভূতি ও আপনার মতামত

গল্পের এই মোড়ে চরিত্রটির নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে আপনার কী মনে হয়? নিচে আপনার ভাবনা শেয়ার করতে পারেন।

এক ট্যাপে মতামত:

মন্তব্যসমূহ

0

আলোচনায় যোগ দিন

মতামত জানাতে এবং পাঠকদের সাথে আলোচনায় অংশ নিতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।

প্রথম মন্তব্যটি করে আলোচনা শুরু করুন!

পরবর্তী পাঠের সুপারিশ

পরবর্তী পাঠ

এই পর্ব শেষ করার পর পড়তে পারেন এমন কিছু রোমাঞ্চকর গল্প।

★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক ত্রিধারে তরঙ্গলীলা গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

ত্রিধারে তরঙ্গলীলা

অভিভাবকদের অতীত ভুলের জেরে হওয়া একটি বিয়ে তিক্ত বিচ্ছেদে শেষ হয়। বহু বছর পর, অনুশোচনা আর নতুন করে জন্মানো ভালোবাসায় জর্জরিত সুহাস তার হারানো স্ত্রী আর অদেখা সন্তানের খোঁজে পাড়ি দেয় সুইজারল্যান্ডের জেনেভায়। কিন্তু সেখানে গিয়ে এক অচেনা শিশুর মুখে 'পাপা' ডাক শুনে তার পৃথিবী ওলটপালট হয়ে যায়। এই ডাক কি শুধুই কাকতালীয়, নাকি তার পাওয়া না পাওয়ার সমস্ত হিসেব বদলে দেবে?

জান্নাতুল নাঈমা 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক তোমাকে গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

তোমাকে

একটা ছেঁড়া ফুল নিয়ে শুরু হওয়া বিবাদ পরী আর তুর্যর জীবনকে এমনভাবে জড়িয়ে ফেলবে, যা ছিল কল্পনারও বাইরে। একের পর এক ভুল বোঝাবুঝি আর পারিবারিক ষড়যন্ত্রের মাঝে তাদের সাপে-নেউলে সম্পর্ক কি কখনো ভালোবাসার ছোঁয়া পাবে, নাকি সবকিছুর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?

মুন্নি আক্তার প্রিয়া 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক লাভার নাকি ভিলেন গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

লাভার নাকি ভিলেন

আকাশের ভালোবাসা আর হিংস্রতার মাঝে মেঘলার জীবন বাঁধা। সবার সামনে অপমান আর আড়ালে আগলে রাখার এই অদ্ভুত খেলায় মেঘলা বিভ্রান্ত। পরিবারের ষড়যন্ত্র আর একের পর এক ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরও জটিল করে তোলে। আকাশের এই দ্বৈত আচরণের পেছনে কি শুধুই ভালোবাসা, নাকি অন্য কোনো গভীর রহস্য?

স্নিগ্ধা হোসাইন মোনা 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক আমি পদ্মজা গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

আমি পদ্মজা

শৈশবের এক ভয়াবহ স্মৃতি আর বাবার কারণহীন ঘৃণার ঘৃণার জালে আবদ্ধ পদ্মজা। মায়ের কঠোর শাসনে বেড়ে ওঠা তার জীবনে একের পর এক নেমে আসে রহস্যময় হত্যাকাণ্ড ও নিয়তির নির্মম পরিহাস। প্রভাবশালী হাওলাদার পরিবারে তার বিয়ে কি পারবে তাকে শান্তি দিতে, নাকি সেখানে অপেক্ষা করছে আরও গভীর কোনো ষড়যন্ত্র যা তাকে প্রতিশোধের পথে ঠেলে দেবে?

ইলমা বেহরোজ 0টি সিজন